নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা

চট্টগ্রাম নগরীতে নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে শাহিদ হোসেন (৪৫) নামে সাবেক ব্যাংকার ও ছাত্রলীগ নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে।

ডবলমুরিং থানার হাজীপাড়ার নিজ বাসার ড্রয়িংরুমে আজ শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে নগরের তিনি মাথায় গুলি করেন বলে নিহতের পরিবারের বরাত দিয়ে জানায় পুলিশ।

পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

নিহত শাহিদ ওই এলাকার ইমাম হোসেন বাড়ির মৃত ইকবাল হোসেনের ছেলে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করা শাহিদ হোসেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন। ২০২৫ সালে সেপ্টেম্বরে ব্যাংকটির নির্বাহী কর্মকর্তা পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। এ ছাড়া তিনি একজন আইনজীবীও ছিলেন।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ওসি আরও বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ছাড়া ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন