নোয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও/সি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ, ২০:১৫ ঘটিকার সময় সুধারাম থানাধীন পৌরসভা-০৬ নং ওয়ার্ডস্থ গোপাই রাম শংকর সাকিনের মুরগী হাটা রোডে ইসলামীয়া দাওয়া খানা দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাব্বি হোসেন (২৪), পিতা-বাদশা মিয়া প্রকাশ বাসু, মাতা-লুৎফুন নাহার, সাং-হরি নারায়নপুর (আহাম্মদ আলী কন্ট্রাক্টর বাড়ি), পৌর-০৫ নং ওয়ার্ড, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীকে আটক করে এবং তাহার দেহ তল্লাশি করিয়া ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।




