নড়াইলে অবৈধ কয়লা ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই। নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় এলাকায় হাসিবুর মোল্যা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভির সাংবাদিকসহ দুই সংবাদকর্মী হেনস্তা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা।
অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহ বন্ধ করতে প্রথমে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন ওই জামায়াত নেতা হাসিবুর মোল্লা। সাংবাদিক আর্থিক লেনদেনে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে স্থানীয় লোকজন জড়ো করে মব সৃষ্টি করে দুই সংবাদকর্মীকে হেনস্তা করা হয়।
এদিকে, ঘটনার পর সময় টিভির নড়াইল প্রতিনিধি সজিবুর রহমান সজিবকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অপচেষ্টার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকদের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদকর্মীদের ওপর এ ধরনের হয়রানি, লাঞ্ছনা ও অপপ্রচার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। কোনো সংবাদ প্রকাশে আপত্তি থাকলে আইনানুগ ও পেশাগত প্রক্রিয়ায় তা জানানো উচিত; সাংবাদিকদের হেনস্তা বা ভয়ভীতি দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নড়াইল জেলার সাংবাদিক সমাজের উদাত্ত আহ্বান অতি সত্বর এই হাসিবুর মোল্লার অবৈধ ভাটা বন্ধ না করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।




