মেহেরপুরে পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধু রেজোয়ান আল আবিরকে হ’ত্যা’র দায়ে দুই কিশোরকে ১০ ও ৭ বছরের কা’রা’দ’ণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মুজাহিদকে ১০ লাখ ও হামিমকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২০২১ সালের জুনে মুক্তিপণের দাবিতে আবিরকে অ’প’হ’র’ণ ও হ’ত্যা’র পর লা’শ গুম করে তারা। রায়ে বিটিআরসি-কে স্মার্টফোন থেকে ক্ষতিকর গেমগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়। এছাড়া আসামিদের সম্পত্তি নিলাম করে জরিমানার টাকা নিহতের পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।