পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পুকুর ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে পুকুরের আগাছা পরিষ্কার, ড্রেনের জলাবদ্ধতা নিরসন এবং মশা নিধনে ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।

বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার প্রবীণ পার্কসংলগ্ন পুকুর ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

অভিযানকালে পুকুরের আগাছা অপসারণ, ড্রেনের জলাবদ্ধতা নিরসন এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়। এর মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস ও পূর্ণবয়স্ক মশা নিধনের উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী, পিরোজপুর পৌরসভার প্রশাসক, জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top