পিরোজপুরে প্রবীণদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা উন্নয়ন নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ অক্টোবর) সকাল ১০ টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।”Improved Income Security  through Strengthened Intergenerational Groups for Older People in Bangladesh (ISIGOP)” প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রিকের বিভাগীয় মহা ব্যবস্থাপক মো: নাসির উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইফতেখারুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হাসপাতালের আরএমও ডা. মো নিজাম উদ্দিন, মহিলা বিষযক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, সমাজ সেবা অধিদপ্তরের এডি মো ইব্রাহিম খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মইনুল আহসান মুন্না, সমন্বয়কারী, রিক, আইএসআইজিওপি প্রকল্প, পিরোজপুর।
 এছাড়া বক্তব্য রাখেন আশার এরিয়া ম্যানেজার মো বাবুল হোসেন, উদ্দীপনের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস, ইউপি প্যানেল চেয়ার ম্যান শাহনাজ পারভীন, মো: আক্তারুজ্জামান সুমন, রিকের আঞ্চলিক ব্যবস্থাপক মো ফারুক রহমান ও আন্তঃপ্রজন্ম ক্লাবের প্রবীন ও নবীন সদস্যগন। সভায় বক্তারা বলেন, সরকার বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, স্বাস্থ্যসেবাসহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে। কিন্তু বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে অনেক প্রকৃত উপকারভোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার হলে এই সেবা আরও সহজ ও স্বচ্ছ হবে।
উল্লেখ্য, জার্মান ফেডারেল মন্ত্রণালয় ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ) এবং হেল্পএজ জার্মানির আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পাইলটিং আকারে দুই বছর ধরে বাস্তবায়িত হলো। প্রকল্পটির সহযোগী হিসেবে রয়েছে জার্মান কো-অপারেশন ও অ্যাকশন ডয়েচল্যান্ড হিলফট।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top