পিরোজপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দিদের কল্যাণে প্রয়োজনীয় নির্দেশনা।

 

পিরোজপুর জেলা কারাগারের নিরাপত্তা, বন্দিদের সুযোগ-সুবিধা ও সংশোধনমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারাগারের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, বন্দিদের আবাসন, দৈনিক খাবার পরিবেশন এবং কারাগারের সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নারী বন্দিদের আবাসন এবং তাঁদের সঙ্গে থাকা শিশুদের স্বাস্থ্য ও মানসিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি বন্দিদের অংশগ্রহণে পরিচালিত হস্তশিল্প ও বিভিন্ন সংশোধনমূলক কার্যক্রম পরিদর্শন করেন। বন্দিদের কল্যাণ ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, বন্দিদের সঙ্গে মানবিক আচরণ এবং তাঁদের প্রয়োজনীয় সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। একই সঙ্গে সংশোধনমূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে জেল সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসন জানিয়েছে, কারাগারের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন, বন্দিদের কল্যাণ নিশ্চিত করা এবং মানবিক ও সংশোধনমূলক কার্যক্রম জোরদারে নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top