সাম্প্রতিক
মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ সংশ্লিষ্ট ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

সফরকে ঘিরে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতিও জোরদার করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ জুলাই) সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম।

বিকালে  প্রতিমন্ত্রীরা কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারি, কটিয়াদী সরকারি কলেজ মাঠ, সম্ভাব্য হেলিপ্যাড, আচমিতা মিনি স্টেডিয়াম এবং বেতালডুবি খাল পরিদর্শন করেন। এর আগে প্রতিমন্ত্রী শরিফুল আলম জালালপুর-লোহাজুরি এলাকায় অবস্থিত শহীদ জিয়ার কাটা খালও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রুহুল আমিন আকিল, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সফল মৎস্যচাষীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে অনুষ্ঠানস্থল, সড়ক যোগাযোগ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন দপ্তরকে দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং সফর সফল করতে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফর কটিয়াদীর মৎস্য খাতের সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে নতুনভাবে তুলে ধরবে। একই সঙ্গে চারিপাড়া সরকারি হ্যাচারির আধুনিকায়ন, জলাশয় সংরক্ষণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প ঘোষণার সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতোমধ্যে কটিয়াদীজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :