আগামী ৫ অগস্ট, তাঁর সরকারের পতনের দু’বছর পূর্তির দিন, নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত বক্তব্য রাখবেন তিনি। দিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে হবে এই অনুষ্ঠান। পাশাপাশি, FCC South Asia-র সামাজিক মাধ্যমেও তা সরাসরি সম্প্রচার করা হবে।




