যশোরের চৌগাছায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (১৯) ও মিথিলা (১৫) নামে দুই
কিশোর-কিশোরী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার টালীখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত মিথিলার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামে। তাঁরা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে আরাধ্যা রেস্টুরেন্টে যাওয়ার পথে টালীখোলা এলাকায় একটি মিনি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আমজাদ হোসেন ও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন জানান, এ সময় মোটরসাইকেলটি মিথিলা চালাচ্ছিলেন এবং তার মাথায় হেলমেট ছিল না বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
আহত মিথিলা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান।
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুজনের
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত
October 15, 2026
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
October 15, 2026
১৯০৯ সালে হজ পালনকারী প্রথম জাপানি মুসলিম উমর ইয়ামাওকা
October 15, 2026
স্কুলের খেলার মাঠ ডোবা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
October 15, 2026
মতলবে ভাইরাল ড্যান্সার মোঃ দুখু মিয়া সহ ৮ জন গ্রেফতার
October 15, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

দুপুরে কমিটি ঘোষণা, বিকেলে ফেসবুক পোস্টে এনসিপি নেতার পদত্যাগ
October 15, 2026
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত
October 15, 2026
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুজনের
October 15, 2026
যশোরের চৌগাছায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (১৯) ও

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
October 15, 2026
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দোকানে বসে থাকা এক সাংবাদিককে গুলি করে

১৯০৯ সালে হজ পালনকারী প্রথম জাপানি মুসলিম উমর ইয়ামাওকা
October 15, 2026
১৯০৯ সালে জাপান থেকে পবিত্র মক্কা নগরীতে হজপালনের উদ্দেশ্যে যাত্রা