বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গঁজাসহ মো: তানজিরুল ইসলাম রনি (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)মেট্রো।
​ডিবি সূত্রে জানা গেছে, গতকাল ০৩ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬:৫০ ঘটিকায় গোয়েন্দা বিভাগের এসআই মো: জাহিদ হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন কালা খান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকার জনৈক রিয়াজ মিয়ার অটোরিকশা গ্যারেজের সামনে থেকে অভিযুক্ত রনিকে ৪ কেজি গঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামী তানজিরুল ইসলাম রনি বরিশাল জেলার এয়ারপোর্ট থানার লাকুটিয়া (সারশী) এলাকার মো: মিলন হোসেনের ছেলে।
​ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *