বাইড়া এম এ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল হক ইন্তেকাল করেছেন

বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল এন্ড কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শহিদুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১:৩০ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, চার পুত্র এবং তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম শহিদুল হক শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি মুরাদনগর প্রেসক্লাব এর সভাপতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক এবং কুমিল্লা জেলা সম্পাদক পরিষদের সহ-সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ ৩ দশকেরও অধিককাল যাবত কুমিল্লা থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভূক্ত পত্রিকা মাসিক জয়ভেরি পত্রিকার সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top