বাবুগঞ্জ উপজেলা নির্বাচন: বিএনপির মনোনয়ন দৌড়ে ৩ হেভিওয়েট নেতা

‎আসন্ন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হতে আগ্রহী হিসেবে আলোচনায় রয়েছেন দলের তিন পরিচিত ও হেভিওয়েট নেতা।
‎তারা হলেন—বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স এবং সাবেক ভিপি, সাবেক বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসরত হোসেন কচি তালুকদার।
‎★সুলতান আহমেদ খান★
‎বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে থেকে তিনি দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
‎★ওয়াহিদুল ইসলাম প্রিন্স★
‎ওয়াহিদুল ইসলাম প্রিন্স বর্তমানে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব। সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতা দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করে আসছেন। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
‎★ইসরত হোসেন কচি তালুকদার★
‎অপরদিকে ইসরাত হোসেন কচি তালুকদার বাবুগঞ্জের রাজনীতিতে পরিচিত একটি নাম। তিনি সরকারি আবুল কালাম কলেজের সাবেক ভিপি, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তার।
‎তিনজনই ত্যাগী ও কর্মীবান্ধব—চূড়ান্ত সিদ্ধান্ত দলের
‎স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তিন নেতারই রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক ভূমিকা এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের কারণে প্রত্যেকেই নিজের অবস্থান থেকে শক্তিশালী বলে মনে করছেন সমর্থকরা।
‎তবে নির্বাচনের মাঠে ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি দলীয় সিদ্ধান্তই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
‎সুলতান আহমেদ খান, ওয়াহিদুল ইসলাম প্রিন্স ও ইসরত হোসেন কচি তালুকদার—এই তিনজনের মধ্য থেকে শেষ পর্যন্ত দল কাকে বেছে নেবে, তা নিয়ে এখন বাবুগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।
‎কে পাবেন দলীয় মনোনয়ন?
‎কে নামবেন নির্বাচনের মাঠে?
‎আর শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ের শেষ হাসি?
‎উত্তর মিলবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের পর। এখন সবার নজর দলীয় মনোনয়নের দিকে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top