বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তাঁর স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট সানজিদা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, সাবেক বিমানবাহিনীর প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ নেওয়া, নিয়োগ–বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে পাচারসহ নিজ নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদকে অনুসন্ধান চলছে।

দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, শেখ আব্দুল হান্নান ও তাঁর পরিবারের অন্য সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ আব্দুল হান্নান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: ইশরাক

:আসন্নসিটিকরপোরেশননির্বাচনেমেয়রপদেপ্রতিদ্বন্দ্বিতাকরতেশতভাগপ্রস্তুতরয়েছেনবলেজানিয়েছেনঢাকা-৬আসনেরসংসদসদস্যইশরাকহোসেন।সম্প্রতিমুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রণালয়েরপ্রতিমন্ত্রীরপদথেকেপদত্যাগকরাএইনেতাজানিয়েছেন, মেয়রপ্রার্থীনির্বাচনেরবিষয়েচূড়ান্তসিদ্ধান্তনেবেনপ্রধানমন্ত্রীতারেকরহমান। সোমবার (১৯অক্টোবর) দুপুরেজাতীয়প্রেসক্লাবেপদত্যাগেরবিষয়েআয়োজিতএকসংবাদসম্মেলনেসাংবাদিকদেরপ্রশ্নেরজবাবেতিনিএসবকথাবলেন। ইশরাকহোসেনবলেন, মেয়রনির্বাচনেরবিষয়েপ্রধানমন্ত্রীতারেকরহমানসিদ্ধান্তনেবেন।২০১৭সালেমেয়রপ্রার্থীহিসেবেনির্বাচনেঅংশনেওয়ারঅভিজ্ঞতাতাঁররয়েছেবলেওজানানতিনি। তিনিআরওবলেন, দলযদিঅন্যকাউকেমেয়রপ্রার্থীহিসেবেমনোনীতকরে, সেক্ষেত্রেওওইপ্রার্থীকেবিজয়ীকরতেতিনিশতভাগপ্রস্তুতরয়েছেন।

Scroll to Top