বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ ও মতবিনিময়

বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

শনিবার (৮ জুলাই) সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ওই ওয়ার্ডের প্রতিটি বাড়িতে যান এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া চান। এ সময় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ল্য করা যায়।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি অন্যায়, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ চাই। এই জনপদের রাস্তাঘাট, কালভার্ট ও শিার উন্নয়ন চাই।” তিনি এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং সাধারণ মানুষের যেকোনো সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top