বেলকুচিতে অভিযান: ১ কোটি টাকার অবৈধ জাল ধ্বংস

 সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ ও মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

​শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীবেষ্টিত বিভিন্ন পয়েন্টে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৯টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

​শনিবার (১৭ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, ইলিশের নির্বিঘ্ন বংশবৃদ্ধি ও অবৈধ মৎস্য আহরণ বন্ধে এই অভিযান চালানো হয়েছে। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত সব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​তিনি আরও জানান, জাতীয় মৎস্যসম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এই বিশেষ তদারকি ও অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

​অভিযান পরিচালনাকালে বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায় এবং সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

‘ক্ষেপণাস্ত্রে উন্নত ইরান, প্রযুক্তিকে এমন পর্যায়ে নিতে চায় যেন শত্রুরা হামলার সাহস না পায়’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ক্ষেপণাস্ত্র উৎপাদনসহ উন্নত প্রযুক্তির ক্ষেত্রে

Scroll to Top