বোরহানউদ্দিনে দুই সিএনজির সংঘর্ষে চালক নিহত, আহত ৫

ভোলার বোরহানউদ্দিনে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলী (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত রেজাউল মুন্সির ছেলে।
নিহতের ভাতিজা খোকনের ভাষ্য অনুযায়ী, যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিলেন মো. আলী। পথে দালাল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জমি সংক্রান্ত বিরোধে হালুয়াঘাট ফুলপুর সীমান্ত কংস নদীর উপর সেতু নির্মাণকাজে বাধা, মালামাল আনলোডে সালাম-কালাম চক্রের বাধা

    ময়মনসিংহের হালুয়াঘাট  ফুলপুরের সীমান্তে বড়ইকান্দি-শাকুয়াই সেতুর নির্মাণকাজ গত

Scroll to Top