মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম-কাশিপুর এলাকা সংলগ্ন মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুমতী নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top