সাম্প্রতিক
কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ঝালকাঠিতে চাঁদাবাজি মামলায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কারাগারে ৭ মহাদেবপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ২ ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বান ইসলামী ব্যাংকের স্বচ্ছ পরিচালনার দাবিতে ভোলায় মানববন্ধন ফার্মগেট থেকে বৃদ্ধ বাবা নিখোঁজ, সন্ধান চেয়ে জবি শিক্ষার্থীর আবেদন বরিশাল বিভাগের সেরা পটুয়াখালীর জামিলা মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজন আটক অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা বাতিল ও পুণ:বিবেচনার দাবিতে মানববন্ধন

মহাদেবপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ২ ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বান

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁর মহাদেবপুরে ইসলামী ব্যাংকের ‘অবৈধ’ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা ও গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ২ ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ধানহাটি এলাকায় ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার সামনে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
মঙ্গলবার সকাল থেকেই ব্যাংকের সামনে জড়ো হতে থাকেন সচেতন গ্রাহকবৃন্দ। ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং গ্রাহক স্বার্থ রক্ষায় এই প্রতীকী কলম বিরতি অপরিহার্য হয়ে পড়েছে। তাদের প্রধান দাবিগুলো হলো, ব্যাংকের বর্তমান ‘অবৈধ’ চেয়ারম্যানকে দ্রুত পদ থেকে সরিয়ে দেওয়া,সাধারণ গ্রাহকদের আমানত ও স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ,এস আলম গ্রুপ এবং বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের ব্যাংক থেকে সম্পূর্ণরুপে বয়কট করা এবং সম্প্রতি গ্রাহকদের ওপর হওয়া নির্মম পুলিশি হামলার তীব্র প্রতিবাদ ও বিচার নিশ্চিত করা।
সচেতন গ্রাহক ফোরামের এই আহ্বানে সাড়া দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সব ধরনের দাপ্তরিক কাজ ও লেনদেন থেকে বিরত থাকেন। এর ফলে এই দুই ঘণ্টা ব্যাংকিং কার্যক্রমে সম্পূর্ণ স্থবিরতা নেমে আসে।
সরেজমিনে দেখা গেছে, ব্যাংকের গেটের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম অবস্থান নিয়ে প্রতিবাদ জানালে সাধারণ গ্রাহকরাও তাতে সংহতি প্রকাশ করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সাধারণ মানুষের টাকা নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।’ নির্ধারিত কর্মসূচি শেষে দুপুর ১২টার পর পুনরায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

Tags:

সম্পর্কিত খবর :