‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়োগসংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন জবানের সম্পাদক ও অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম রনি বলেন, দেশ চালায় বিএনপি কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জামায়াত-শিবির (জাশি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দেশ চালায় বিএনপি কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জাশি-এনসিপি। বিষয়টা খুব মজার, অবশ্যই ব্যাপক মজার। বিরাট সৌভাগ্য আমার। আমার চারকী নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের। বাংলাদেশে আমার মতন সৌভাগ্যবান কয়জন আছে?’

‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

রেজাউল করিম রনি বলেন, ওরা যেমন সকাল বিকাল ফেবুতে সরকার গঠন করে ফেলে তেমনি আমাকেও জাগায়-বেজাগায় নিয়োগ দিয়ে বেড়ায়। এইসব দেখে আমার এখন একটাই প্রশ্ন মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়….?

উত্তর আমি জানি না। দেখেন আপনারা যা ভালো মনে করেন- সেটাই উত্তর।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক

কুড়িগ্রামেরবিভিন্নউপজেলায়চলতিআমনমৌসুমেতীব্রখরাওসেচসংকটেরকারণে বিক্ষিপ্তভাবেআমনধানক্ষেতেমিলিবাগ (ছাতরা) পোকারআক্রমণছড়িয়েপড়েছে।এতেসোনালীস্বপ্নেরফসলনিয়েচরমদুশ্চিন্তায়পড়েছেনস্থানীয়কৃষকরা।কৃষকদেরঅভিযোগ, বাজারেপ্রাপ্তবিভিন্নকীটনাশকপ্রয়োগকরেওকোনোসুফলমিলছেনা।উপরন্তু, সংকটকালীনএইমুহূর্তেকৃষিবিভাগেরমাঠপর্যায়েরকর্মীদের (উপ–সহকারীকৃষিকর্মকর্তা) কাছথেকেমিলছে না কোন

Scroll to Top