মারা গেছেন ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর অভিনেত্রী মেরি রিভেরা

মার্ভেলের জনপ্রিয় সিনেমা স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এ নেডের নানির চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করা অভিনেত্রী মেরি এগিদা রিভেরা আর নেই। ৮২ বছর বয়সে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনুলুলুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
পরিবারের সদস্যরা জানান, স্ট্রোকের পর তার মৃত্যু হয়। সিনেমাটিতে অল্প সময়ের জন্য পর্দায় উপস্থিত হলেও তার অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। বিশেষ করে নেডের মাধ্যমে স্পাইডার-ম্যানকে মাকড়সার জাল পরিষ্কার করতে বলার দৃশ্যটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
মেরি রিভেরার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে মার্ভেল ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা শোক প্রকাশ করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন অবসরপ্রাপ্ত মিশনারি ছিলেন। তাঁর মৃত্যুতে স্বজন ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top