যশোরে পৃথক ঘটনায় অন্তঃসত্ত্বা নারী ও এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায়
অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। এছাড়া, মোটরসাইকেলের ধাক্কায় দুজন আহত এবং মণিরামপুরে এক নারী গলায় ফাঁস
দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারসংলগ্ন ধোপাখোলা গ্রামের দারুল
উলুম কওমি মাদ্রাসার সামনে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে
অটোরিকশার যাত্রী শার্শার বহিলাপোতা গ্রামের দাউদের স্ত্রী সোনিয়া (৩৫) নিহত হন। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা
ছিলেন। দুর্ঘটনায় তার ১০ মাস বয়সী সন্তান অক্ষত রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের বাগেরহাট বাজার এলাকায়
মোটরসাইকেলের ধাক্কায় বাক ও মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন বাঘারপাড়ার
বসুন্দিয়া ইউনিয়নের আফরা গ্রামের সাব্বির রহমান (২৬) ও অজ্ঞাতনামা ওই ব্যক্তি। স্থানীয়রা তাদের উদ্ধার করে
হাসপাতালে ভর্তি করেন। অজ্ঞাত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা গ্রামে শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে সুফিয়া
বেগম (৪০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের কাওছার আলী শেখের স্ত্রী। খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।
এছাড়া যশোর শহরের পালবাড়ি এলাকায় খাট থেকে নামার সময় গলায় আঘাত পেয়ে সামিয়া মিম (১৬) নামে এক কিশোরীর মৃত্যু
হয়েছে। শনিবার রাত ৮টার দিকে আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের
জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ”সব বিষয়ে সংশ্লিষ্ট থানায় আলাদা আলাদা অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোরে সড়ক দুর্ঘটনা ও পৃথক ঘটনায় নারী-কিশোরী নিহত
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান
September 24, 2026
‘নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ
September 24, 2026
জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
September 24, 2026
জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
September 24, 2026
ভারতে পাচারকালে জাফলং সীমান্ত থেকে নারীসহ আটক ৭
September 24, 2026
লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
September 24, 2026
কয়রায় ১৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩, আদালতে সোপর্দ
September 24, 2026
কয়রার লোকালয় থেকে ১১ ফুটের অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
September 24, 2026
শিক্ষার সৌরভ সৃজনশীল মেধা উৎসব ২০২৬ এর প্রতিযোগীতা অনুষ্ঠিত
September 24, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ
September 24, 2026
উন্নয়নের অধিকার বাস্তবায়নে বিশ্বের সব দেশের অঙ্গীকার, দায়িত্বশীলতা ও সম্মিলিত

যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান
September 24, 2026
যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘রোডম্যাপ’ বা কর্মপরিকল্পনা দিয়েছে ইরান। এতে পুরো

‘নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ
September 24, 2026
নবায়ন নয়, গঙ্গা পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি

জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
September 24, 2026
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো বাংলায়

জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
September 24, 2026
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়ন, প্রযুক্তি