রংপুর সাহিত্য একাডেমির ১৮১ তম সাপ্তাহিক সাহিত্য আসর

গত ১৭ অক্টোবর,২০২৬, শনিবার, বিকেল চারটায়, টাউন হল চত্বর এলাকায়, রংপুর পাবলিক লাইব্রেরি অডিটরিয়ামে রংপুর সাহিত্য একাডেমির ১৮১ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, ছড়া পাঠ, আলোচনা ও গান পরিবেশন করেন আব্দুর রশিদ, একেএম শামসুল আলম, রকীবুল ইসলাম, সুফি জাহিদ হোসেন, আব্দুল কুদ্দুস, তাপস মাহমুদ, এরশাদ জামিল, নুর হোসেন, এনামুল হক, আনিসুল ইসলাম সানু, নীল রতন সরকার, নাসরিন সরকার, আফরোজা বেগম, মো: কামরুজ্জামান ওরফে রবীন জাকারিয়া, মাহবুব রহমান ও নজরুল ইসলাম। গাল পরিবেশন করেন ফজলুল হক, নাসরিন সরকার ও মনির হোসেন।
অনুষ্ঠানে সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবি, লেখক, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক রবীন জাকারিয়া ওরফে মো: কামরুজ্জামান “মর্নিং পোস্ট” এর স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগের জন্য সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নতুন কর্মক্ষেত্রে তার সাফল্য ও মর্নিং পোস্ট এর সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ্ আলম। উল্লেখ্য যে, প্রতি শনিবার বিকেল চারটায় এই সংগঠনের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top