নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শায়ন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মা/ন্তিক মৃ/ত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় এ দুর্ঘ/টনা ঘটে।
নিহত শায়ন ঢাকার খিলক্ষেতের বটতলা এলাকার বাসিন্দা সাজু আহমেদের ছেলে। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ‘সি’ শাখার শিক্ষার্থী ছিল।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল চলা কালে বল নিয়ে খেলা করার সময় গাড়ি চালকের অসাবধানতার জন্য এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়! এ সময় বাসটি পিছনের দিকে যাওয়া শুরু করলে সে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, নিহত শিক্ষার্থী শাহরিয়ার শায়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) সকালে বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




