লালপুরে পদ্মা নদীর তীর থেকে ২ রাউন্ড গুলি ও ১টি ওয়াকিটকি উদ্ধার

 

নাটোরের লালপুরে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড গুলি, ১টি ওয়াকিটকি ও ১টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করেছে র‍্যাব-৫।

বুধবার (১৪ অক্টোবর) র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর রাত আনুমানিক ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর সাকিনে, লালপুর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে পদ্মা নদী থেকে প্রায় ১০ গজ উত্তরে তালগাছের গোড়ায় একটি শপিং ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে রয়েছে।

খবর পেয়ে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি যাচাই করে। পরে সন্দেহজনক শপিং ব্যাগটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড গুলি, ১টি ওয়াকিটকি ও ১টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব আলামত বিধি মোতাবেক জব্দ করা

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top