লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে লোহাগড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা রয়েছে। মামলাটির নম্বর ১৭, জিআর ১৮৫/২৬।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে জাকির হোসেনকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top