মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না। তিনি বলেন, মাদক, নেশা, অন্যায়, দুর্নীতি সাম্প্রদায়িকতাকে না বলুন। মানবতা, সত্য, সাম্যের বিজয় হোক। তিনি বলেন, সাম্য মানবতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহস ত্যাগ জাতীয় জীবনের প্রেরণা। শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে আয়োজিত ‘কাব্য ও ছন্দে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ সখিপুর টাঙ্গাইলের এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ মাহামুদুর হাসান বিইউবি, জিইউপি,এনডিইউ,এএফডব্লিউসি, পিএসসি সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান পিএসসি। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শামসুল আলম, ডিএফও নাজমুল আলম,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )মোঃ আশরাফুল আলম,এএসপি (সার্কেল) এস এম মামুনুর রশিদ, ওসি মোঃ মুরাদ হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক কবির হাসান প্রমুখ। জনাব আযম খান আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিমান বাহিনী ঘাটি ও সখিপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন ও দুর্ভিক্ষ থেকে সাবলীল দেশ গঠনে কাজ করে গিয়েছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চেতনা, প্রতিবাদ, মানবিক দর্শনসহ সর্বদিকে কাজী নজরুল ইসলামের অবদানকে মূল্যায়ন করে তার ৫০ তম শাহাদাত বার্ষিকীকে নজরুল বর্ষ হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি সুলতান মাহমুদ পরিদর্শন করেন এবং নিহত হত আওয়াল শফির বাড়িতে যান। পরে বাসাইলে চলে যান।
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪
September 24, 2026
অপ্রতিম হ’ত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা
September 24, 2026
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
September 24, 2026
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ফিরছে গতি, অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
September 24, 2026
মারা গেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন
September 24, 2026
ইরানের বেলুচিস্তানে সংঘর্ষে আইআরজিসির কমান্ডার নিহত
September 24, 2026
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
September 24, 2026
শেখ হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর
September 24, 2026
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
September 24, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

সেতুতে রডের বদলে বাঁশ: বাসাইলের প্রকৌশলীকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ
September 24, 2026
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতে

কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪
September 24, 2026
কুমিল্লায় পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে ৪৬ জনকে আটকের

অপ্রতিম হ’ত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা
September 24, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
September 24, 2026
ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ফিরছে গতি, অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
September 24, 2026
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে