ছাত্র অধিকার পরিষদ সরকারি তোলারাম কলেজ শাখার নয় সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ থাকে যে ২০১৮ পরবর্তী সময়ে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সারাদেশে বহু আন্দোলন সংগ্রাম সংগঠিত হলেও এবারই প্রথম তোলারাম কলেজ শাখা কমিটি গঠন করতে পেরেছে।
তাই স্থানীয় দলীয় রাজনৈতিক নেতা কর্মীদের মাঝে বেশ আনন্দ উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে।
ছাত্র অধিকার পরিষদের একাধিক নেতার সাথে আলাপ আলোচনা করে জানা গেছে খুব শীঘ্রই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে তোলারাম কলেজে বড় ধরনের চমক অপেক্ষা করছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সরকারি তোলারাম কলেজ শাখার আগামী তিন মাসের জন্য নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক হিসেবে রাকিবুল ইসলাম রাব্বি এবং সদস্য সচিব হিসেবে মো. ইব্রাহীম খলিল দায়িত্ব পেয়েছেন।
১৩ অক্টোবর ২০২৬ তারিখে অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইব্রাহিম মোল্লা ও নুর আলম নিলয়। এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আবু ইউসুফ (নোবেল) এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে আনিকা ইসলাম মৌ দায়িত্ব পেয়েছেন। কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আসিফ ইসলাম ও মিরাজ আহমেদ।
নবগঠিত এ কমিটির মাধ্যমে সরকারি তোলারাম কলেজে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তুলে ধরা এবং গণতান্ত্রিক ও অধিকারভিত্তিক ছাত্ররাজনীতির চর্চা এগিয়ে নিতে কাজ করবেন—এমন প্রত্যাশা সংগঠনের নেতাকর্মীদের।
নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন।




