সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যখন , একজন বড় সন্ত্রাসী এবং চাঁদাবাজ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যখন , একজন বড় সন্ত্রাসী এবং চাঁদাবাজ। বগুড়া জেলার ধুনট উপজেলা  উল্লেখিত ঘটনার সত্যতার মিল পাওয়া গিয়েছে।  জানা যায় হযরত আলী বগুড়া জেলার ধুনট উপজেলাধীন সোনারগাঁ প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। শিক্ষক নামে কলঙ্ক এই ব্যক্তি গ্রামের মধ্যে চাঁদাবাজিঁ সন্ত্রাসী দখলদারি বিভিন্ন প্রকার অন্যায় অপকর্ম করে আসছে। চাঁদা আদায়  করার জন্য গ্রামের মধ্যে একটি  শক্তিশালী গ্যাং গঠন করিয়েছে। লোকজনদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে চাঁদা আদায় করে। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তার জীবনকে ঝালাপালা করে দেয়  বরবাদ করে দেয়। যেখানে সে দুর্বল ঘাটি পায় চাঁদা আদায় করার জন্য সেখানে জেকে বসে। নাছোর বান্দার মত সেখান থেকে চাঁদা আদায় করেই ছাড়ে। তার অপরাধের পক্রিয়া ঠিক যেন এরশাদ শিকদারের মত।  কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তার পিছে গ্যাঁ লেলিয়ে দিয়ে মেরে চাঁদা আদায় করে। শুধু চাঁদা নয় তার মতের বিরুদ্ধে কেউ  কোন কথা বললে সেও তার মারের হাত থেকে রেহাই পায়না। টাকার বিনিময়ে একজনের সম্পত্তি অন্যজনের দখল পাইয়ে দেয়।তার বিরুদ্ধে ধূনট থানায় ও ইউ এন ও অভিযোগ থাকলেও ওসি ও ইউ এন ও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়না। এমনকি ওসি ও ইউ এন ও হযরত আলীর যাবতীয় অন্যায় কাজে সহযোগিতা করে আসছে।
কেউ তার অন্যায় কাজের প্রতিবাদ করলে তার বেচঁ থাকার আশা বিলিন করে দেয় এমনি একজন ভিক্টিম আনোয়ার হোসেন তার অন্যায়ের প্রতিবাদ করায় শিক্ষক নামে কলঙ্ক হযরত আলী আনোয়ার হোসেনের জীবনকে বরবাদ করে দিয়েছে। তার পরিবার ছিন্ন বিছিন্ন করে দিয়েছে। আনোয়ার হোসেন হযরত  আলীর আক্রোশে পরে স্ত্রী ও বড় মেয়েকে হারিয়ে ছয় বছরের মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে এখানে সেখান নিরাপত্তাহীনতায় মানবতার জীবন যাপন করতে হচ্ছে। ধুনট উপজেলা শিক্ষা অফিস ও বগুড়া জেল প্রাথমিক শিক্ষা অফিস বরাবরে ৫টি অভিযোগ দায়ের করলেও শিক্ষা অফিসের কর্মকর্তাগণ তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। প্রশাসন তার মাথা নত করতে বাধ্য হয়েছে।
গ্রামের মানুষ   তার বিরুদ্ধে   প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন উচ্চ পদস্থ প্রশাসনের নিকট জোর তাগিদ জানিয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বিবৃতিঃ

  গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন

Scroll to Top