সাংবাদিকতা: মহৎ পেশা, কিন্তু টিকে থাকা কঠিন’
কচুয়া চাঁদপুর মো: আনোয়ার হোসেন’ (রাজ) ০৬, সেপ্টেম্বর ২০২৬ রবিবার’
কিন্তু এখন দেখা যায়, এই পেশায় সবাই এক উদ্দেশ্যে আসে না।
কেউ আসে ধান্দা ও চাঁদাবাজির জন্য।
কেউ আসে নিজের স্বার্থ হাসিলের জন্য।
কেউ আসে নিজের ব্যবসা, অর্থ-সম্পদ বাঁচিয়ে রাখার ঢাল হিসেবে।
কেউ আসে আত্মসম্মানের জন্য।
আবার কেউ আসে সমাজের সমস্যাগুলো তুলে ধরতে, সমাজের দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে।
আসা সহজ, কিন্তু এই পেশায় টিকে থাকাটা অনেক কঠিন।
তাহলে প্রশ্ন হলো, কারা এই পেশায় টিকে থাকে বেশি?
যারা সত্যের পক্ষে থাকে, যাদের কলম বিক্রি হয় না, যারা মানুষের কথা বলে, তারাই শেষ পর্যন্ত টিকে থাকে। কারণ মানুষ একদিন ঠিকই বুঝে ফেলে কে আসল আর কে নকল।
আর আপনি কোন কারণে এই পেশা বেছে নিয়েছেন?
আপনি কি শুধু খবর সংগ্রহ করেন, নাকি সমাজ বদলানোর স্বপ্ন দেখেন?




