সাম্প্রতিক
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

সিলেটের পাঁচটি উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের সুপারিশের ভিত্তিতে ঢাকায় চিঠি পাঠিয়ে বিজিবি চাওয়া হয়েছে। মূলত বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার- এই দুই দিনের জন্য বিজিবি মোতায়েনের প্রস্তাব দেয়া হয়েছে।
প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের কয়েকটি উপজেলায় ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) উদ্যোগে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচিসমূহকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই বিজিবি চাওয়া হয়েছে।
যে পাঁচ উপজেলায় বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে সেগুলো হলো- জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ। স্থানীয় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এদিকে এনসিপি সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ জানান, পূর্বঘোষিত সূচি অনুযায়ী দুই দিনে জেলার মোট ছয়টি উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আয়োজিত এসব কর্মসূচির সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা হবে। এরপর বেলা ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার বেলা ৩টায় কোম্পানীগঞ্জ, বেলা ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে জুলাই পদযাত্রার কর্মসূচি রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :