সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৭ অক্টোবর সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলার তিনটি সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, ওই দিন বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচড় ইউনিয়নের পেচাকোনা এলাকায় অভিযান চালায় আশাউড়া বিওপির সদস্যরা। সীমান্ত পিলার ১২২৩/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
একই দিন সন্ধ্যা ৬টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর এলাকায় অভিযান চালায় লাউরেরগড় বিওপির সদস্যরা। সীমান্ত পিলার ১২০৪/৮-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এছাড়া রাত ১০টায় তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় অভিযান চালায় চাঁনপুর বিওপির সদস্যরা। সীমান্ত পিলার ১২০২/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে আরও ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, তিনটি অভিযানে সর্বমোট ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এসব মদের কোনো মালিক পাওয়া যায়নি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদির জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
#
বাসির আহমেদ
০১৭৫০-১৪৮৭৭৪
১৮/১০/২৬




