সৌদি আরবে হুতিদের হামলায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। একই সঙ্গে সৌদি আরব ও হুতিদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে দেশটি।
শুক্রবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, ‘হুতিদের সামরিক অভিযানে ইরান ভূমিকা রেখেছে; এমন যে কোনো দাবি প্রত্যাখ্যান করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ সময় হুতি ও সৌদি আরবের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করার প্রস্তাবও পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব স্বার্থ ও মূল্যায়নের ভিত্তিতে কাজ করে এবং ইরান ও তার মিত্রদের মধ্যকার সম্পর্ক সম্পর্কে যারা অবগত, তাদের কাছে এই ধরনের দাবি বিশ্বাসযোগ্য নয়। ইরান উত্তেজনা বৃদ্ধিকে কোনো পক্ষের স্বার্থে বলে মনে করে না।
হুতিদের হামলায় ইরানের সম্পৃক্ততা কতটা, তা নিয়ে বিতর্ক থাকলেও দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের মতে, হুতিরা দেশটির ‘প্রতিরোধ অক্ষের’ অংশ। এই জোটে গাজার হামাস ও লেবাননের হিজবুল্লাহসহ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী রয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান বাসা রিপোর্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল-বাসা বলেন, ইরানের নেটওয়ার্কে হুতিরাই নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী প্রক্সি গোষ্ঠী।
তিনি আরও বলেন, ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই বিবেচনায় নিতে হবে, এরপর হুতিরা কী পদক্ষেপ নেবে।গত কয়েক সপ্তাহে সৌদি আরবে হুতিদের হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত সপ্তাহান্তে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো একটি হামলায় নিহত হন ১৩ জন।
সিবিএস নিউজ-এর প্রতিবেদন


