মান্দায় এক বৃদ্ধকে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে ইটভাটায় হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে ইটভাটায় হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ভাটামালিক মকছেদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের মীরপুর এলাকায় হাজেরা ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আজিজার রহমান (৬১) গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে […]

রেকর্ড ট্রান্সফারে আলমাদাকে দলে ভেড়ালো রিভার প্লেট

আর্জেন্টিনার ফুটবলে নতুন ইতিহাস গড়লেন থিয়াগো আলমাদা। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে রেকর্ড ২ কোটি ২০ লাখ ডলার ট্রান্সফার ফিতে এই আর্জেন্টাইন তারকাকে দলে নিয়েছে রিভার প্লেট। আর্জেন্টাইন প্রভাবশালী সংবাদমাধ্যম ওলে-র মতে, দেশটির ফুটবল ইতিহাসে এটিই এখন সবচেয়ে বড় ট্রান্সফার। গত মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে ৪০ ম্যাচ খেললেও নিয়মিত একাদশে জায়গা হয়নি আলমাদার। সব মিলিয়ে করেছেন ৪ গোল […]

ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা অভাবকে জয় করে ঘুরে দাঁড়াচ্ছেন

একসময় আরতি মার্ডির সকাল শুরু হতো কাজের খোঁজে বের হওয়ার তাড়া দিয়ে। একদিন কাজ না করলে চুলোয় হাঁড়ি উঠত না। খাস-জমির ওপর ছাপড়া ঘর, স্বামী দিনমজুর, সন্তানদের পড়াশোনার খরচ—সব মিলিয়ে প্রতিটি দিন ছিল টিকে থাকার লড়াই। সেই আরতিই এখন নিজের হাতে গড়ে তুলেছেন স্বাবলম্বী সংসার। বাড়িতে তিনটি গাভী, পাঁচটি ছাগল, হাঁস-মুরগি পাশাপাশি করেন সবজি ও […]

মাগুরার শ্রীপুরের গয়েশপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন

  মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে এলাকাভিত্তিক শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) গঠন ও এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘জাগো জাগো জাগো, গড়বে সোনার দেশ সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা পুলিশের আয়োজনে চণ্ডীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভিলেজ ডিফেন্স […]

কাজ শেষ না করেই বিল উত্তোলন, স্থানীয়দের ক্ষোভ

চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা গ্রামে কাবিখা প্রকল্পের রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত কাজ পুরোপুরি বাস্তবায়ন না করেই প্রকল্পের অর্থ উত্তোলন ও ভাগাভাগির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের আওতাধীন চলতি অর্থবছরের কাবিখা প্রকল্পের আওতায় বাইছারা গ্রামের পূর্বপাড়া মুন্সি বাড়ি এলাকায় নতুন রাস্তা নির্মাণের জন্য প্রায় ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া […]

স্যান্ডহার্স্টে বাংলাদেশের ক্যাডেটের বড় অর্জন, কিং হুসেইন অ্যাওয়ার্ড জয়

স্যান্ডহার্স্টে বাংলাদেশের ক্যাডেটের বড় অর্জন, কিং হুসেইন অ্যাওয়ার্ড জয়: যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের কমিশনিং কোর্স সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন অফিসার ক্যাডেট আল রাফি লামিজ। কোর্সে অসাধারণ উন্নতির স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন престিজিয়াস কিং হুসেইন অ্যাওয়ার্ড। রোববার (৯ আগস্ট) বাংলাদেশে যুক্তরাজ্যের সরকারি ফেসবুক পেজ ‘ইউকে ইন বাংলাদেশ’-এ প্রকাশিত এক […]

আন্তর্জাতিক আদিবাসী দিবসে রাজশাহীতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক আদিবাসী দিবসে রাজশাহীতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান’ এবং আদিবাসী ধর্মীদের সংগ্রাম: জীবন ও সংস্কৃতি সুরক্ষায়  অবদান—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে  রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার ৯ আগস্ট জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নগরীর […]

সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় চকরিয়া থানা সেন্টার এলাকায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা […]

নেত্রকোণায় স্বামীর প্রতি অভিমানের চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

নেত্রকোণায় স্বামীর সঙ্গে অভিমান ও পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে নেত্রকোণা পৌর শহরের জয়নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। নিহত স্বর্ণা আক্তার নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ কাঠলি এলাকার নাজমুল […]

জনবান্ধব পুলিশ গঠনে সাতক্ষীরায় মোটিভেশন ও নৈতিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

 সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে রবিবার (০৯ আগস্ট ২০২৬) সকাল ০৯:০০ ঘটিকায় ‘পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.এস.এম. হাফিজুর রহমান, কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]