তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেন সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআই সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে যেন কাউকে বিনা বিচারে আটক করে রাখা না হয়, সেটিই তাদের প্রত্যাশা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউকে যেন […]

মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

জরুরি প্রয়োজনে মোবাইল রিচার্জ ও গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধে গ্রাহকদের সুবিধা দিতে নতুন ডিজিটাল ঋণব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এই সেবায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ নেওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংকের খসড়া নীতিমালা অনুযায়ী, নেওয়া ক্ষুদ্রঋণ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। দেশে ক্যাশলেস […]

বাড়িতে একা থাকতেন নারী, হত্যার পর লাশ টুকরা করে রাখা হয় ৯ প্যাকেটে

কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে এক নারীকে হত্যার পর তাঁর লাশ টুকরা টুকরা করে পলিথিনে মুড়িয়ে ৯টি প্যাকেটে রাখার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ির পেছন থেকে প্যাকেটগুলো উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়ির মালিকের নাম ফরিদা ইয়াসমিন (৫০)। এ ঘটনায় লাইলী আক্তার নামের এক ভাড়াটিয়াকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী আক্তার […]

১৯৯১ সালের পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্য দিয়ে ১৯৯১ সালের পর আবারও বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার নতুন নজির তৈরি হতে যাচ্ছে। তবে রাষ্ট্রপতি পদে জামায়াতের প্রার্থী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। শনিবার রাতে রাজধানীতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। […]

গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে

সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন একটি পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই ডাকাত সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কারাগারে পাঠানো দুই ডাকাত হলেন- জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) এবং একই ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার […]

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং বোর্ডে নম্বর অনলাইনে প্রেরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠানো যাবে। শনিবার (৮ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং প্রাপ্ত নম্বর […]

ভারত থেকে এল ৮০ টন কাঁচা মরিচ, দাম কমলো প্রায় অর্ধেক

পাঁচ দিন আগেও এসব বাজারে ৩০০ টাকায় কাঁচা মরিচ বিক্রি হয়েছে। বর্তমানে বেনাপোলসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম কমে অর্ধেক দামে ১৬০ টাকায় হচ্ছে। গত পাঁচ দিনে ভারত থেকে বেনাপোল দিয়ে ৮০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। মূলত সারা দেশে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু […]

১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ: চট্টগ্রামে ৪৩তম বিসিএস ক্যাডার গ্রেফতার

স্ত্রীকে ১০ লাখ টাকা যৌতুক দেওয়ার জন্য চাপ ও হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় ৪৩তম বিসিএস ক্যাডার মো. মাকসুদুল হাসানকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক। পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে, রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নগরীর শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে অভিযান চালিয়ে তার বাসা থেকেই তাকে […]

তারেক রহমান বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছেন: প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলার দাইয়েরপাড়া ও চাঁদপুর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে পাঠদান নিশ্চিত করতে হবে। শুধু প্রাইভেট পড়ার ওপর নির্ভরশীলতা কমিয়ে […]

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে। রোববার (৯ আগস্ট) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, রোববার আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর গেট দিয়ে ভারতের ৩২ […]