ওমানকে নিয়ে হরমুজে নৌপথ বানাচ্ছে ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নৌপথ নির্ধারণে ইরান ও ওমান কাজ করছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শাহরারা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে ইরানের আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া—‘দুটি আলাদা বিষয়’। তিনি আরও বলেন, ‘ওমানের সঙ্গে আলোচনা চলছে। তবে এটি মূলত হরমুজ […]

১৪ বছর আগের ইতিহাস ফিরিয়ে আনলেন মিরাজ

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের পথে স্বাগতিকদের গুঁড়িয়ে দেওয়া স্পিন-জাদুতে পাঁচ উইকেট শিকার করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার এই দারুণ বোলিংয়ের ওপর ভর করেই জয়ের জন্য মামুলি ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সফরকারীরা। অজি ডেরায় ৫ উইকেট নেওয়ার মধ্য দিয়ে ১৪ বছর আগের এক বিরল নজির পুনরায় ফিরিয়ে আনলেন মিরাজ। […]

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৫১

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫১ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। ভূমিকম্পের পর সৃষ্ট ভূমিধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। এর আগে, শনিবার (১৫ আগস্ট) সকালে […]

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের […]

রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট

রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস; কোথাও আবার স্বল্পচাপের কারণে স্টেশনই বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে পড়েছেন চালক ও পরিবহন খাতের সংশ্লিষ্টরা। রোববার (১৬ আগস্ট) ভোররাত থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। আবার গ্যাসের চাপ না থাকা […]

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য অর্জন করলো বাংলাদেশ। টাইগার দল যখন এই […]

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) ভবনে মনোনয়নপত্র বাছাই করেন ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, মনোনয়নপত্রটি সঠিক হিসেবে পাওয়া গেছে। নির্ধারিত তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। […]

১৩৫০ টাকার সার ১৭০০ টাকায় কিনছেন কৃষকরা, সিন্ডিকেটের নেপথ্যে কারা?

রাজশাহী অঞ্চলে গত দুই সপ্তাহ ধরেই সার বিক্রিতে নৈরাজ্য চলছে। ডিলাররা সার বরাদ্দের আগেই বরাদ্দপত্র বিক্রি করে দিচ্ছেন কালোবাজারিদের কাছে। এখন গুদাম থেকে সার তুলে দোকানে নেওয়ার আগে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। কেউ আবার এক জেলার সার আরেক জেলায় চালান করে দিচ্ছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, পুরোটাই চলছে রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে। তাদের কাছে জিম্মি হয়ে […]