নোয়াখালীতে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত ৫

নোয়াখালীর বেগমগঞ্জে গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৮ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় […]
কান্নাকাটিতে ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে কান্নাকাটি ও ঘুমের ব্যাঘাত ঘটানোর অভিযোগে ১৪ দিন বয়সী নবজাতক ছেলেকে বৃষ্টির পানি রাখার প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) এ ঘটনায় নিহত শিশুর বাবা সৌরভ হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে নিহতের মা ফাতেমা বেগমকে (১৯)। এর আগে, সোমবার […]
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস ও বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালুভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার ও উপজেলা সহকারী […]
মাদক ছাড়ি, খেলাধুলায় অংশগ্রহণ করি —হাজরাপুর ইউনিয়নের নতুন পথচলা

“মাদক ছাড়ি, খেলাধুলায় অংশ নিই”— এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে মাগুরার ৫ নম্বর হাজরাপুর ইউনিয়নে শুরু হয়েছে একটি ইতিবাচক সামাজিক উদ্যোগ। হাজরাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন যুবদল নেতা জহিরুল ইসলাম পিয়া। কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল নেতা কাজী সোলাইমানের উদ্যোগ ও সহযোগিতায় স্থানীয় তরুণদের […]
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি অভিযানিক দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—জিআর পরোয়ানাভুক্ত সাতছড়ি চা বাগানের জিতেন তাতী (২৫)। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত হিমালিয়া গ্রামের […]
বদলগাছী থানার ওসি (তদন্ত) এর বিরুদ্ধে উৎকোচ দাবির অভিযোগ

নওগাঁর বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাহিদ হোসেন নামে এক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে শাহিদ হোসেন উল্লেখ করেন, বদলগাছী বাসস্ট্যান্ড এলাকার বিকাশ ব্যবসায়ী মো. শাকিল হোসেনের কাছে তার ৪ লাখ টাকা পাওনা […]
সান্তাহারে মৎস্য গবেষণা ইন্সটিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রে মাছের পোনা অবমুক্তকরণ

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বগুড়ার সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার।সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও […]
কাউখালীতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেকে আটক করে মঙ্গলবার (১৮ আগষ্ট) কোট হাজতে প্রেরণ করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে (১৫ আগষ্ট) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত সুনীল বালার স্ত্রী কানন বালার একমাত্র ছেলে সুজন বালার (৩০) সাথে রাত ১০.৩০ […]
সখিপুরে এসএসসি পাশের মিষ্টি না খেয়ে সহপাঠির মা’কে অর্থ সহায়তা শিক্ষার্থীদের

টাঙ্গাইলের সখিপুরে এসএসসি পাস করে শিক্ষার্থীরা মিষ্টি না খেয়ে সেই টাকা তুলে দিলেন ব্লাড ক্যান্সার আক্রান্ত বন্ধুর মায়ের চিকিৎসার জন্য। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ পত্রে প্রকাশের পর নজরে আসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করেন টাঙ্গাইল-৮ সখিপুর- বাসাইলের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. আহমেদ […]
সচিবের পরিদর্শন উপলক্ষে রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মওলা মহোদয়ের রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি পরিদর্শন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ আগস্ট রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির মিলনায়তনে বিকেল চারটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমিতে পৌঁছালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে সাঁওতালি বাদ্যযন্ত্র ও নৃত্যের মাধ্যমে বরণ করে নেন একাডেমির শিল্পী ও সংশ্লিষ্টরা। […]