নাটোরে বাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ৭ নেতা-কর্মী আহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বিআরটিসি বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বনপাড়া পৌর বিএনপির তিন নেতা-কর্মীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।  এদের মধ্যে ৩ নেতার অবস্থাই আশংঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক ৩ নেতা হলেন, বনপাড়া […]

সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  রাজশাহীর তানোরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে বাধা, হেনস্তা, প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা এবং মুঠোফোন কেড়ে নিয়ে ছবি-ভিডিও স্থানান্তর ও কিছু ফুটেজ মুছে দেওয়ার অভিযোগের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ১০ টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী […]

কচুয়া বাজারে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা, সিঙ্গার শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন”

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অমান্য করায় চাঁদপুরের কচুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।    গতকাল রাত বুধবার এ সময় রাত ৮টার পর দোকান খোলা রাখার অপরাধে ৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার ভূমি মো. আবু নাছিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সরকারি […]

তাড়াশে ১২ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় মামলা

মোঃআলামিন হোসেন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মো. রাকিব হোসেন (৩২) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা। অভিযুক্ত রাকিব হোসেন উপজেলার নবীপুর গ্রামের মো. আজিমুদ্দিনের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী। থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা […]

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, সংসদে কর্মকর্তারা

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আয়োজন করতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে তারা ভোটের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সংসদ ভবনে পৌঁছান। জাতীয় সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার […]

‘তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত’

সচিবালয়ে নিজের কার্যালয়ে আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি। তবে এ সফর নিয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটি একেবারেই […]

বন্যায় স্থগিত পরীক্ষা শুরু আজ, ৯ সেপ্টেম্বর শেষ হবে চট্টগ্রামের এইচএসসি

দীর্ঘ বিরতির পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবারও পরীক্ষার কেন্দ্রে ফিরছেন চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে ৮ জুলাই থেকে স্থগিত থাকা পরীক্ষাগুলো নতুন সূচিতে শুরু হচ্ছে। প্রথম দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডের আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত […]

২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এবার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংবিধানের সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করে এমনটায় জানিয়েছে আইন মন্ত্রণালয়। জাতীয় সংসদে আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে […]

‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ অথবা ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ’ এমন বহু জনপ্রিয় গানের স্রষ্টা পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের সন্তান গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। তার লেখা বহু গান বাঙালির আবেগ, স্মৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করেছে। আজ গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী। ছোট […]

স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

স্বামীকে শেষ বিদায় জানালেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির কলাবাগানের বাসায় পৌঁছান। এর আগে, দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত মঙ্গলবার […]