”ঝালকাঠি পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলসেড এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ২৪ আগস্ট অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, ঝালকাঠি জেলার পুলিশ সুপার জনাব মেরিন সুলতানা । এ-সময় পুলিশ সুপার  সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা  শুনে  তাৎক্ষণিক সমাধান করেন।  তিনি অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিস রুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেস রুলস মেনে […]

সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি

টাঙ্গাইলের সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় এক বিদ্যালয়ের শিক্ষককে সন্দেহ করার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক আরমান আলী খান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) সখিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান আরমান […]

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরনে সভা অনুষ্ঠিত

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে পুরাতন ডিসি অফিসের মহিলা পরিষদ জেলা কার্যালয়ে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম […]

জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সার্বিক পরিস্থিতি তুলে ধরে জরুরি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে জুশনে জুলুশের র‍্যালিসহ পূর্বঘোষিত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয়নগর উপজেলা নেতৃবৃন্দ। ২৪ আগস্ট, সোমবার সন্ধ্যায় উপজেলার দৌলতবাড়ি দরবার শরিফের হলরুমে এ জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জরুরি সংবাদ সম্মেলনে […]

আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার যৌতুক মামলায় কা রা গা রে

যৌতুকের দাবিতে স্ত্রীর দায়েরকৃত মামলায় কারাগারে পাঠানো হয়েছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাবেক সহকারি কর্মকর্তা (ভূমি) বিজয় কুমার জোয়ার্দারকে। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম তার স্থায়ী জামিন আবেদনের  উভয়পক্ষের শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন বাতিল হওয়া আসামী বিজয় কুমার জোয়ার্দ্দার মাগুরা জেলার […]

কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটির একটি নির্মাণাধীন ভবন থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের তামার পাইপ ও তার চুরির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, হাইটেক সিটিতে ই.এ.টি.এল ইনোভেশন হাব লিমিটেডের সাইট থেকে গত ১৯ আগস্ট ১৪টি এসির তামার পাইপ […]