২ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তুলছেন বেতন-ভাতা

পটুয়াখালীর কুয়াকাটায় ১৫৯ নম্বর পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নাহিয়ান বিনতে ইউসুফের গত দুই বছর ধরে অনুপস্থিত। স্কুলে না এলেও তিনি এ সময়ের মধ্যে বেতন-ভাতা তুলে নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। তথ্যনুযায়, ১৫৯ নম্বর পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পাঁচজন শিক্ষক কর্মরত। তাদের মধ্যে সহকারী শিক্ষক নাহিয়ান বিনতে ইউসুফ প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। […]
এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে: নেপালের প্রধানমন্ত্রী

নেপালে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ১৬২ জন নিহত হয়েছে। দেশটির রাসুয়া জেলায় ভুটে কোশি নদীর প্রবল স্রোতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সেতুসহ ব্যাপক অবকাঠামো। এমন পরিস্থিতিতে দুর্যোগের পর নাগরিকদের ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেন, উদ্ধার, চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করার পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার। […]
নেপালে নিরাপদে আছেন সংগীতশিল্পী তাসরিফ, চাইলেন দোয়া

চীন-নেপাল সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বাড়ছেই। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ এই প্রলয়ংকারী ফ্ল্যাশ ফ্লাডে শত শত পর্যটক নিখোঁজ এবং বহু হতাহতের ঘটনা ঘটলেও তাসরিফ খান জানান, তিনি ও তার দল নিরাপদে আছেন। ভক্তদের […]
পটুয়াখালীতে যুবদলের পদবঞ্চিত নেতাদের ঝাড়ু মিছিল

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে ‘পকেট কমিটি’ দাবি করে তা বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে দশটায় এই মিছিল অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, আমরা যেখানে মাদকের বিরুদ্ধে কথা বলি সেখানে যৌথ বাহিনীর হাতে মাদকসহ আটক একজনকে কমিটিতে রাখা হয়েছে। আমরা এ কমিটি […]
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজের সংখ্যা প্রায় ১,৫০০

নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক। বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের একটি নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল স্তূপ ধসে পড়ার পর আকস্মিক বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালের পুলিশ ও পর্যটন কর্তৃপক্ষ এবং চীনের […]
জুলাই হত্যা মামলা ট্রাইব্যুনালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-এমপি
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হাজির করা ১০ জন হলেন- সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর […]
ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা রাতের আঁধারে ধ্বংস

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা ৩৫টি বিভিন্ন প্রজাতির গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে গত ৫ আগস্ট ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা […]
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু

সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সংসদের তৃতীয় অধিবেশন, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। চলমান বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। বৈঠকে সংসদ অধিবেশন পরিচালনা ও […]
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বিকেলে

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। আজকের দিনের কার্যসূচিতে রয়েছে- সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন-প্রণয়ন কার্যাবলী। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, […]