সাম্প্রতিক
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার দোয়ারাবাজারে ৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা ইতালিতে উচ্ছৃঙ্খল যুবকদের আক্রমণের শিকার বাংলাদেশী যুবক কম্বোডিয়ায় নিয়ে জিম্মি করে ‎প্রতারণা করতে বাধ্য করার অভিযোগ হালুয়াঘাটে দিন দুপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা জঙ্গল সলিমপুর দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের প্রতিষ্ঠান হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

হালুয়াঘাটে দিন দুপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
হালুয়াঘাট পৌরসভার পূর্ব কাচারীপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হেলাল  নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে ঘটনাটি আজ ০৭.০৬.২০২৬. সোমবার দুপুরে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কাচারীপাড়া এলাকার আলী হোসেনের ছেলে হেলালকে কয়েকজন দুষ্কৃতকারী ছুরিকাঘাত করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে  গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, অভিযুক্ত দুষ্কৃতকারীরা মাদকাসক্ত অবস্থায় হামলা চালিয়ে হেলালকে হত্যা করেছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, ঘটনার পর নিহতের আত্মীয়-স্বজনদের ওপরও হামলার ঘটনা ঘটেছে।
ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিযেছেন পুলিশ।

Tags:

সম্পর্কিত খবর :