পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, জমে উঠেছে বেচাকেনা

নওগাঁ জেলার  সবচেয়ে নান্দনিক আকর্ষণীয় সুন্দর স্থান পত্নীতলা উপজেলায় সারা মাসব্যাপী আয়োজিত নাতিদের পত্নীতলা উপজেলায় সারা মাসব্যাপী আয়োজিত “গ্রামীন শিল্প ও বাণিজ্য মেলা” এখন জমজমাট দর্শনার্থীদের ঢলে মুখরিত। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজনের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য ও মৌসুমী সামগ্রী সমাহারে মুখরিত হয়ে উঠেছে পুরো মেলা এলাকা।

মেলায় শিশু-কিশোরদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিনোদন আকর্ষণীয় আয়োজন যেমন, দোলনা নৌকা, নাগরদোলা, পিছলাখাওয়া, ইত্যাদি ইত্যাদি। পরিবারের সদস্যের নিয়ে মেলায় আসছেন বিপন্ন বয়সী মানুষ। কেউ ঘুরে দেখছেন স্টল, আবার কেউ পছন্দের পণ্য কিনে ফিরছেন বাড়িতে।

মেলায় গৃহস্থালির প্রয়োজনের সামগ্রী, পোশাক, প্রসাধনী, খেলনা, খাবার সহ মৌসুমী বিভিন্ন  পণ্য পাওয়া যাচ্ছে। ফলে দর্শনার্থীদের পাশাপাশি ক্রেতাদের উপস্থিতিও বেশ লক্ষণীয়। সন্ধ্যার  পর মেলার প্রাঙ্গণে মানুষের ভিড় আরও বেড়ে যায়। স্টলে বেচাকেনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ- উদ্দীপনা ।

সরজমিনে দেখা যায়, মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন নারী-পুরুষসহ শিশু-কিশোররা। পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ভিড় করছেন বিভিন্ন দোকানে। বিনোদন ও কেনাকাটার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুযোগ থাকায় মেলাটি স্থানীয়দের আকর্ষণীয় হয়ে উঠেছে।

মেলার আয়োজকরা আজ “দৈনিক আজকের জনবানী” কে জানান, মাসব্যাপী এই মেলার মূল উদ্দেশ্য হল গ্রামীণ শিল্প ও বিভিন্ন পন্যের প্রচার-প্রসারের পাশাপাশি সাধারণ মানুষের বিনোদনের সুযোগ তৈরি করা এবং গ্রামীণ  পুরাতন ঐতিহ্যকে তুলে ধরা।  মেলায় দর্শনার্থীদের উপস্থিতি দিন দিন বেরিয়ে চলেছে বলে তারা জানান।

পত্নীতলার এই গ্রামীন শিল্প ও বাণিজ্য মেলার রমরমা পরিবেশ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং কেনাকাটার ব্যস্ততা এখন স্থানীয়দের বেশ সাড়া ফেলেছে। সন্ধ্যার পর আলোক শয্যায় অপরূপ দৃশ্যে মেলার প্রাঙ্গণে ফুটে উঠেছে যা চোখে পড়ার মত।

মেলায় ঘুরতে আসা এক দর্শনার্থী “দৈনিক আজকের জনবাণী” কে বলেন, পরিবারের সবাইকে নিয়ে মেলায় এসে ভালো লাগছে। শিশুদের বিনোদনের ব্যবস্থাও সুন্দর রয়েছে, পাশাপাশি বিভিন্ন
ধরনের পণ্যও পাওয়া যাচ্ছে। পরিবারকে নিয়ে এ মালায় আসায় দারুন আনন্দ সহ সময় কাঠানো যাচ্ছে এবং মেলার চারিদিকের পরিস্থিতি ও পরিবেশ বেশ ভালো ও নিরাপদ মনে করছেন তিনি।

মেলায় ঘুরতে আসা এক শিশু কিশোরের অভিভাবক মোঃ আলী রেজা বলেন, বাচ্চাদের আনন্দের জন্য মেলায় বেশকিছু আয়োজন রয়েছে। তাই পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছি।

স্থানীয় এক বাসিন্দা আবু হোসেন “দৈনিক আজকের জনবাণী” কে বলেন, মেলাকে ঘিরে প্রতিদিনই বিভিন্ন জেলার এবং আশপাশ উপজেলা বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে মানুষের সমাগম হচ্ছে। সন্ধ্যার পর পুরো মেলায় জমজমাট হয়ে ওঠে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও প্রাণ চাঞ্চল্য ফিরছে। এ ধরনের মেলা এলাকায় মানুষের বিনোদনের পাশাপাশি কেনাকাটাও সুযোগ তৈরি করে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য মেলাটি বেশ ভালো হয়েছে। বর্তমান মেলাটি মানুষের জন্য একটা মিলনস্থলে পরিণত হয়েছে।

এদিকে মেলাকে ঘিরে প্রশাসনের তৎপরতা সম্পর্কে একজন সদস্য বলেন, মেলাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা মূলক ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে নিয়ম মত নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা। দর্শনার্থীদের নিরাপদে মেলায় ঘোরাফেরা ও কেনাকাটা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মূসা হত্যাকাণ্ডের দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ, ছাত্রদলের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদল নেতা নুরুল হুদা মূসা হত্যাকাণ্ডের দায়