দীপু মনির প্যারোলে মুক্তিতে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুর কারণে কারাগারে থাকা দীপু মনির প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে। বুধবার তার আইনজীবী ৪ দিনের জন্য প্যারোলো মুক্তির আবেদন করেন।

তৌফিক নেওয়াজ গতকাল মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, দুপুর ১২ টার দিকে দীপু মনির মেয়ে তানী দীপাবলি কারাগারে তার সঙ্গে দেখা করেন। চার দিনের জন্য প্যারোলো মুক্তির আবেদন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, ৪ দিনের জন্য প্যারোলে মুক্তির বিষয়ে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম আবেদন করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কচুয়া বাজারে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা, সিঙ্গার শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন”

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অমান্য করায় চাঁদপুরের কচুয়া বাজারে