নওগাঁর মান্দায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভর্তুকিমূল্যের পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের ১ হাজার ৩১৯ জন ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগী পণ্য ক্রয় করার সুযোগ পান।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৭ নং প্রসাদপুর ইউনিয়নের মঞ্জিলতলা বাজারের ডিলার ‘মেসার্স বাঁধন মুদি স্টোর’-এর মাধ্যমে এসব পণ্য বিতরণ করা হয়।
বিতরণকৃত পণ্যের মধ্যে প্রতি কেজি চিনি ৭০ টাকা, মশুর ডাল ৬০ টাকা, ভোজ্য তেল প্রতি লিটার ১০০ টাকা, ১০০ গ্রাম ওজনের বিউটি সোপ ৪৫ টাকা এবং ৫০০ গ্রাম ওজনের ডিটারজেন্ট পাউডার ৬০ টাকা দরে বিক্রি করা হয়।
পণ্য বিতরণকালে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার বিকাশ চন্দ্র বর্মন এবং টিসিবি পরিবেশক ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল জানান, সরকারের এই উদ্যোগের ফলে নিম্ন ও নির্দিষ্ট আয়ের পরিবারগুলোর নিত্যপণ্যের বাজার খরচে বড় স্বস্তি মিলছে। প্রকৃত কার্ডধারীরা যেন সুশৃঙ্খলভাবে বরাদ্দকৃত পণ্য পান, সে বিষয়ে সর্বোচ্চ তদারকি নিশ্চিত করা হয়েছে।
প্রশাসন সূত্র জানায়, অনুমোদিত ডিলার ব্যতীত টিসিবির পণ্য কেনাবেচা করা সম্পূর্ণ অবৈধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ।
নওগাঁর মান্দায় প্রসাদপুর ইউনিয়নে ১৩১৯ কার্ডধারী পেলেন টিসিবির পণ্য
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
সখিপুরে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, বৃদ্ধসহ আহত ৬
August 30, 2026
পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন এলিজা জামান
August 30, 2026
হবিগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
August 30, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নির্মাণের তিন বছর পর ২২ লাখের স্কুল ভবন ভেঙে ১ লাখে বিক্রি
August 30, 2026
নাটোরের গুরুদাসপুরে তিন বছর আগে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত

সুন্দরবনের বনদস্যুদের আতঙ্ক ও ঋণের বোঝা নিয়েই বনে প্রবেশের প্রস্তুতি বনজীবীদের
August 30, 2026
দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে খুলে

অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার
August 30, 2026
বরগুনার তালতলীতে হাসপাতালের অভ্যন্তরে ব্যবসা ও রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে

সখিপুরে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, বৃদ্ধসহ আহত ৬
August 30, 2026
টাঙ্গাইলের সখিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বসতভিটা দখলের চেষ্টাকে কেন্দ্র

সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
August 30, 2026
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে