বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পত্নীতলা ১৪ বিজিবির হাবিলদার রফিকুল নিহত

বগুড়া শাহজাহানপুর উপজেলার মোকামতলা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার সদস্য রফিকুল ইসলাম (৫৬) নিহত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল প্রায় ১০টার দিকে ঢাকা টু রংপুর মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে শোকের  ছায়া নেমে এসেছে।

নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পান্তাপাড়া গ্রামের বাসিন্দা এবং কফিল উদ্দিন সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) -তে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি নওগাঁ জেলার পত্নীতলায় নজিপুর ১৪ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটিতে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রফিকুল ইসলাম মোকামতলা এলাকায় একটি বাস থেকে নামেন। পরে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনা স্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম বলেন, “হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক এসে ধাক্কা দেয়। আমরা সবাই ছুটে গেলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই সড়কে এমন দুর্ঘটনা প্রায় ঘটে। ”

আরেক প্রত্যপ্রদর্শী মিজানুর রহমান বলেন, “মোকামতলা এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকায় পথচারীরা সব সময় ঝুঁকির মধ্যে থাকেন। প্রশাসনের আরও কঠোর নজরদারী প্রয়োজন। ”

খবর পেয়ে কুন্দারহাট  হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ  উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রইস উদ্দিন জানান, দুর্ঘটনা জড়িত ট্রাক ও চালককে সনাক্ত করার জন্য পুলিশের অভিযান চলছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হয়েছে। তিনি বলেন, “দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। ” আরো বলেন, “দুর্ঘটনার কারণ খুঁজতে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত  করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দুর্ঘটনা কারণ উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ”

রফিকুল ইসলামের মৃত্যুতে  পত্নীতলা নজিপুর  ১৪ বিজিবি ব্যাটালিয়নে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন সৎ, দায়িত্বশীল ও কর্ম করায়ণ সদস্য হিসাবে উল্লেখ করেছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, মোকামতলা মহাসড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক নজরদারি জোরদার না হলে ভবিষ্যতেওএ ধরনের দুর্ঘটনা ধরতে পারে।

সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বলেন, “একজন দেশ রক্ষককে এমন করুন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা দ্রুত বিচার, দায়ি ট্রাক চালকের গ্রেফতার এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই। ”

হাবিলদার রফিকুল ইসলামের অকাল মৃত্যুতে বিজিবি সদস্য, স্থানীয় প্রতিনিধি,সহকর্মী এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েনিয়তের আত্মার মাগফেরাত কামনা করছেন।

সড়ক দুর্ঘটনায় একজন দেশপ্রেমিক বিজিবি সদস্যের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন