সখিপুরে শাল গজারি গাছ জব্দ করলো বনবিভাগ

টাঙ্গাইলের সখিপুরে রাতের আঁধারে বনের কাঠ পাচারের চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে বন বিভাগ। এক বিশেষ যৌথ অভিযানে সাবেক এক পৌর কাউন্সিলরের বাড়ির পাশ থেকে অবৈধভাবে কেটে রাখা ৫৫ খণ্ড মূল্যবান শালগজারি ও বল্লী গুঁড়ি জব্দ করা হয়েছে।
​শনিবার(২২ আগস্ট) দিবাগত মধ্যরাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাহারতা রামখা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বহেড়াতৈল রেঞ্জের এম এম চালা (আন্দি) ও কচুয়া বিটের বন কর্মকর্তারা যৌথভাবে সাবেক কাউন্সিলর এখলাস হায়াতের বাড়ির সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে এই গুঁড়িগুলো উদ্ধার করেন।
​পরবর্তীতে উদ্ধারকৃত কাঠ দুটি ট্রাফি-ট্রাক্টরে বোঝাই করে বহেড়াতৈল রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়। বন বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, কাঠগুলোর মালিকানা বিপ্লব নামের এক স্থানীয় ব্যক্তির বলে জানা গেছে। তবে সাবেক কাউন্সিলরের বাড়ির পাশে বিপুল পরিমাণ সরকারি বনের কাঠ স্তূপ করে রাখার পেছনে কোনো যোগসাজশ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
​বহেড়াতৈল রেঞ্জের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রুমিজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনাঞ্চল রক্ষায় মধ্যরাতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গুঁড়িগুলো জব্দ করা হয়েছে। বন উজাড় ও অবৈধভাবে কাঠ মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন