নীলফামারীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ‘সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদের গুরত্বপুর্ন লাইনঃ শুক্রবার উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক নায়েরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন। এছাড়াও জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নীলফামারী রিপোর্টার্স ক্লাব ও ডিমলা সাংবাদিক একাদশ। টস জিতে ব্যাটিং করে নীলফামারী রিপোর্টার্স ক্লাব নির্ধারিত ওভারে ১০৪ রান সংগ্রহ করে, ফলে ডিমলা সাংবাদিক একাদশের সামনে ১০৫ রানের লক্ষ্য দাঁড়ায়।
জবাবে ব্যাট করতে নেমে ডিমলা সাংবাদিক একাদশ নির্ধারিত লক্ষ্য স্পর্শ করতে ব্যর্থ হয়। নীলফামারী রিপোর্টার্স ক্লাবের খেলোয়াড়দের দুর্দান্ত বোলিং ও অলরাউন্ড নৈপুণ্যে তারা ১১ রানের জয় তুলে নিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে সেমিফাইনাল নিশ্চিত করে।
আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




