চাঁদপুরের কচুয়ায় প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত “ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৩)” এর ফাইনাল খেলা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
দারাশাহী তুলপাই ক্রীড়া সংস্থা”র আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ। খেলা দেখতে মাঠে নানা বয়সী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো এলাকা জুড়ে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ‘মো. খায়রুল আবেদীন মিয়া (স্বপন)।
বিশেষ অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ‘মো. জাকির পাটোয়ারী’
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ‘রায়হান প্রধান’, ছাত্রদলের ওয়ার্ড সভাপতি ‘সিহাব প্রধান’, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক ফুটবল অনুরাগী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “খেলাধুলা তরুণ ও যুবসমাজকে সুস্থ বিনোদন দেয়ার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে খেলার আগ্রহ বাড়ানো এবং মেধাবী খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি করা সম্ভব।”
আয়োজক ‘দারাশাহী তুলপাই ক্রীড়া সংস্থা’র পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণদের খেলার প্রতি সম্পৃক্ত করতেই এই টুর্নামেন্টের আয়োজন। ফাইনালকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।




