যশোরের অভয়নগর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল । রোববার ( ৬/৯/২৬ ) সকালে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুল । অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মহিউল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মতিয়ার রহমান , নওয়াপাড়া পৌরসভার মেয়র প্রার্থী গোলাম মোস্তফা , সাবেক নওয়াপাড়া পৌর আমির মাওলানা আলতাফ হুসাইন , দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুম বিল্লাহ । এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ , বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ । এ সময় যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুল প্রধান অতিথির বক্তব্যে বলেন , খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ , নেতৃত্বের গুণাবলি , পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা গড়ে উঠবে । মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই । তিনি বক্তব্যে আরো বলেন , শিক্ষার্থীদের সুস্থ , সুন্দর ও সুশৃঙ্খলভাবে বেড়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে । এই ক্ষেত্রে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান , শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি । শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে শিক্ষার পাশাপাশি খেলাধুলা এটা নিসন্দেহে ছাত্র ছাত্রীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে স্হানীয়দের মতামত । তাছাড়া মাদকমুক্ত সুষ্ঠু সমাজ বিনির্মানে খেলাধুলা অত্যাবশ্যকীয় ।
জনপ্রিয় খবর
গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে : আতিকুর রহমান রুমন
September 18, 2026
শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন
September 18, 2026
অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান
September 18, 2026
ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণ, সাংবাদিক পরিচয় দেওয়া ২ জন আটক
September 17, 2026
আদালতের হাজতখানায় হস্তান্তরের সময় পালালেন আসামি, দুই ঘণ্টা পর গ্রেপ্তার
September 17, 2026
ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ
September 17, 2026
ডেঙ্গু মোকাবেলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়
September 17, 2026
নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ
September 17, 2026
হরমুজে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
September 17, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

বগুড়ায় নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৭ম ম্যাচ অনুষ্ঠিত
September 18, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩৬ জুলাই স্মরণে বগুড়ায় জেলা ছাত্রদল

গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে : আতিকুর রহমান রুমন
September 18, 2026
বিগত সরকারের রেখে যাওয়া বিপুল বিদেশি ঋণের বোঝা মাথায় নিয়ে

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন
September 18, 2026
বগুড়ার শেরপুর থানায় দায়ের করা শিশু মো. রাজু (৯) হত্যা

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান
September 18, 2026
বগুড়ার শেরপুরে অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা

ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণ, সাংবাদিক পরিচয় দেওয়া ২ জন আটক
September 17, 2026
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ এবং কর্মকর্তাদের