নওগাঁর মান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আফজাল হোসেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এদিন সন্ধ্যায় বিদায়ী ওসি মো. খোরশেদ আলম নবাগত ওসি আফজাল হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় মান্দা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে থানার পুলিশ সদস্যরা নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এর আগে মো. আফজাল হোসেন পাবনার ঈশ্বরদী থানার আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে মান্দা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মান্দা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. আফজাল হোসেনকে নওগাঁ জেলায় বদলি করা হয়। পরবর্তীতে নওগাঁ জেলা পুলিশের পৃথক আদেশে তাকে মান্দা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি আফজাল হোসেন বলেন, মান্দা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জুয়া ও মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কাজ করবে। এ কাজে তিনি থানার পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
নওগাঁর মান্দায় নবাগত ওসি আফজাল হোসেনের যোগদান
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
আ.লীগ ভারতবিরোধী কথা বলাকে অপরাধ হিসেবে দেখত: এমপি আখতার হোসেন
October 8, 2026
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
October 8, 2026
চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ!
October 8, 2026
কচুয়ায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
October 8, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক
October 8, 2026
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের মালিথাপাড়া এলাকায় ১৩ বছর বয়সী

অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই ৭ মাস ‘সংসার’, মুচলেকায় ছাড় পেলেন ইমাম
October 8, 2026
বরিশালের বাকেরগঞ্জে অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় সাত মাস

দুর্ঘটনায় আহত হয়ে জ্ঞান হারান, হাসপাতালে নেওয়ার পর পকেটে মিলল ৯৫০টি ইয়াবা
October 8, 2026
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে

ডিভোর্সের পর ১৭ লাখ টাকার দেনমোহর ৩ লাখ টাকা, কনের পরিবার মানতে নারাজ
October 8, 2026
লালমনিরহাটের পাটগ্রামে এক গৃহবধূর বিয়ের দেনমোহর ১৭ লাখ থেকে কেটে

আ.লীগ ভারতবিরোধী কথা বলাকে অপরাধ হিসেবে দেখত: এমপি আখতার হোসেন
October 8, 2026
তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শাসন